কসবায় ২২০ কেজি গাঁজাসহ ভ্যান আটক

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার ভোরে গাঁজা পাচারকালে উপজেলার কুটি চৌমুহনী থেকে ২২০ কেজি গাঁজাসহ একটি বড় কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। এ সময় চালকসহ চোরকারবারীরা পালিয়ে যায়। এ বিষয়ে এস.আই রফিক বাদি হয়ে চালক-মালিকসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মাদক আইনে মামলা রুজু করেছে। কসবা থানার ওসি আবদুল মালেক ঘটনাটি নিশ্চিত করেছেন।

কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, শুক্রবার ভোরে উপজেলার কুটি চৌমুহনী এলাকা দিয়ে কাভার্ড ভ্যানে করে গাঁজা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিক গাড়ি আটকে তল্লাশি করে ৮টি বস্তায় ২২০ কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।