পটিয়ায় ফ্রি চিকিত্সা সেবা প্রদান

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:৫০

চট্টগ্রামের পটিয়ায় হাজারো দুস্থ ও গরীব রোগীর মাঝে ফ্রি চিকিত্সা সেবা প্রদান করা হয়েছে। প্রয়াত পিতা ডা: মো: আব্দুস সবুর স্মরণে মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজির সহকারী অধ্যাপক ডা: আনিসুল আউয়াল এ ফ্রি চিকিত্সা সেবার আয়োজন করেন। গতকাল শুক্রবার উপজেলার কুসুমপুরা থানা মহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কোটর পাড়া সামাজিক উন্নয়ন সংগঠনের ব্যবস্থাপনায় প্রায় ১৫ জন চিকিত্সক সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিত্সা সেবা প্রদান করেন। এসময় নানা বয়সী প্রায় ১২শ জন নারী-পুরুষকে বিভিন্ন রোগের চিকিত্সা দেওয়া হয়।

এছাড়াও ৩০ জনকে খতনা, ১৫০ জনকে কর্ণ ছেদন, ৪০ জনকে চোখের ছানী অপারেশন, ১০০ জনকে হেপাটোলজি বি পরীক্ষা ও ১০০ জনকে ব্রেস্ট ক্যান্সার স্ক্যানিং করানো হয় বিনামূল্যে। ক্যাম্পের উদ্যোক্তা ডা:আনিসুল আউয়াল বলেন, প্রয়াত বাবা ডা: মো. আবদুস সবুর স্মরণে প্রতিবছরের ন্যায় এবারো ফ্রি চিকিত্সার আয়োজন করা হয়েছে। যাতে সাধারন মানুষ বিনা খরচে চিকিত্সা সেবা পেয়ে থাকে।