ডিজিটাল কমিউনিকেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য নক্ষত্রবাড়ি রিসোর্ট এন্ড কনফারেন্স সেন্টারের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ বাংলালিংক-এর প্রধান কার্যালয় টাইগার্স ডেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ কমার্শিয়াল স্ট্র্যাটেজি ও প্ল্যানিং, মার্কেটিং আবদুল্লাহ ফয়েজ এবং নক্ষত্রবাড়ি রিসোর্ট এন্ড কনফারেন্স সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর তৌকির আহমেদ।
এর ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা মাত্র ৭ হাজার ২৫০ টাকায় নক্ষত্রবাড়ি হোটেল বিল্ডিং-এ দুই জনের জন্য দুই দিন এক রাতের অবকাশযাপনের সুযোগ পাবেন, সাথে থাকছে তিন বেলার খাবার। এছাড়াও গ্রাহকদের জন্য মাত্র ৮ হাজার ২৫০ টাকায় নক্ষত্রবাড়ি ওয়াটার বাংলোতে থাকছে তিন বেলা খাবারসহ দুই জনের জন্য দুই দিন এক রাতের অবকাশযাপনের সুযোগ। অফারটি চলবে ৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত।
এই অফারগুলোর পাশাপাশি প্রিয়জন গ্রাহকরা সকল ধরনের রুমের ওপর সাপ্তাহিক ছুটি ও বন্ধের দিনগুলোতে ২০% মূল্যছাড় এবং সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ৪০% মূল্যছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, পুরোদিনের প্যাকেজের ওপর ২০% ছাড় এবং কনফারেন্স রুমের ওপর ৩০% ছাড় রয়েছে যা চলবে ১১ সেপ্টেম্বর থেকে ৩১ জুলাই ২০১৭ পর্যন্ত।
নক্ষত্রবাড়ি রিসোর্ট ও কনফারেন্স সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ বলেন, ‘নক্ষত্রবাড়িতে রয়েছে গ্রাহকদের জন্য সুনিবিড় ও কোলাহলমুক্ত পরিবেশ। আমরা বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে প্রিয়জন গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে চমৎকার আতিথেয়তা উপভোগ করবেন।’
বাংলালিংকের হেড অফ কমার্শিয়াল স্ট্র্যাটেজি ও প্ল্যানিং, মার্কেটিং আবদুল্লাহ ফয়েজ বলেন, ‘বাংলালিংক-এর সম্মানিত প্রিয়জন গ্রাহকদের জন্য নক্ষত্রবাড়ির সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা পাবেন সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের অন্যতম সেরা রিসোর্টে সময় কাটানোর দারুণ সুযোগ।’
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার, মার্কেটিং, ইয়াসির আরাফাত হোসেন; লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার, মার্কেটিং, ফারহানা সিনথিয়া; কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার, আংকিত সুরেকা। এতে আরও উপস্থিত ছিলেন নক্ষত্রবাড়ি রিসোর্ট ও কনফারেন্স সেন্টারের ম্যানেজার, মার্কেটিং ও সেল্স, আব্দুর রহমান রাসেল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস, মার্কেটিং এন্ড পিআর) নিজামউদ্দিন আল সুমন।
