সুন্দরগঞ্জে ডাকাত প্রতিরোধে পাহারা টাওয়ার

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৭:২১
সুন্দরগঞ্জ উপজেলায় ডাকাত প্রতিরোধে তিস্তার চরাঞ্চলে টাওয়ার স্থাপন করা হয়েছে।
 
জানা গেছে, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিলে ডাকাতদের উৎপাত বেড়ে যায়। অনেক সময় ডাকাতরা বিভিন্ন চরে আশ্রয় নেয়া বানভাসিদের টাকা, গরু, ছাগল ভেড়া লুট করে নিয়ে যায়।
 
এ অবস্থায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হস্তক্ষেপে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের অর্থায়নে দূর্গম চরাঞ্চলের হরিপুর ও কাপাসিয়ায় ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট দুটি  টাওয়ার স্থাপন  করা হয়। প্রতিদিন ১০-১২ জন মানুষ টাওয়ারে বসে নৌযানের গতিবিধি লক্ষ্য করেন।