গৌরীপুরে গাছের চারা বিতরণ

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৮:২৯
‘গড়ো সবুজ ধরিত্রী’ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
 
সোমবার এ সব কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার।
 
উপজেলা ‘স্বজন সমাবেশ’-এর সহসভাপতি শামীমা খানম মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. রহিম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত এ-হুর, খাদ্য নিয়ন্ত্রক তারাপদ চক্রবর্তী, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, স্বজন উপদেষ্টা রইছ উদ্দিন, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, মহসিন মাহমুদ, আনোয়ার হোসেন শরীফ, স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক কবি সেলিম আল রাজ, স্বজন চায়না রানী সরকার, আলিমেল হাকিম মুন্সী, নাছিমা আক্তার, আরিফ আহম্মেদ, আইরিন জাহান স্বর্ণা প্রমুখ।