বিশ্বের ব্যয়বহুল শহর প্যারিস, হংকং, সিঙ্গাপুর

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:৫২

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে প্যারিস, হংকং ও সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপের ৩০ বছরের ইতিহাসে এই প্রথম তিনটি শহর শীর্ষ স্থান দখল করল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৩ সাল থেকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহরের তালিকায় রয়েছে প্যারিস, কারণ সেখানে ‘জীবনযাত্রার ব্যয় অনেক বেশি’। প্যারিসে নারীদের চুল কাটার গড় খরচ ১১৯ দশমিক শূন্য ৪ ডলার, যেখানে জার্মানির জুরিখে ৭৩ দশমিক ৯২ ও জাপানের ওসাকায় ৫৩ দশমিক ৪৬ ডলার। এছাড়া ইউরোপীয় শহরগুলোয় গৃহস্থালি, ব্যক্তিগত যত্ন, অবকাশ ও বিনোদন খাতে ব্যয় অত্যধিক বেশি।