আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পূর্বাভাস

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:৫৩

গত ডিসেম্বর থেকে অশোধিত জ্বালানি তেলের উত্পাদন দৈনিক ১২ লাখ ব্যারেল করে ছাটাই করছে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগী দেশগুলো। এদিকে তেলের উত্পাদন আরও কমানোর ব্যাপারে চিন্তা করছে ওপেক। এ খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চলতি ২০১৯ সালের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। এছাড়া ইরান ও ভেনিজুয়েলার তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবেও দাম বেড়েছে। দাম আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বের নানা অর্থনৈতিক সংগঠন। তবে দাম কিছুটা কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র উত্পাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বেঞ্চমার্কে লন্ডনের ব্রেন্ট তেল প্রতি ব্যারেল বিক্রি হয় ৬৮ ডলার ১৪ সেন্টে, যা চলতি বছরের মধ্যে তেলের সর্বোচ্চ দাম।

—নাঈমা সুলতানা