জামালপুর জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ০৯:৪৬
জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। প্রায় ৮ দিন অতিবাহিতের পর গত ৭ আগস্ট থেকে আবার জামালপুর-তারাকান্দি রেল রুটে ট্রেন চলাচল শুরু করেছে। 
 
জামালপুর রেল সূত্র জানায়, প্রবল বন্যায় জামালপুর-তারাকান্দি রেল রুটে বেশ কয়েকটি স্থানে রেল লাইনের ওপর দিয়ে বন্যার স্রোত বইতে থাকে। এতে করে ট্রেন চলাচল ঝঁকিপূর্ণ হয়ে পড়ে। এসময় জামালপুর-জগন্নাথগঞ্জ ঘাট হয়ে যমুনার পূর্বপাড় তারাকান্দি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
 
 
ইত্তেফাক/এমআই