ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা প্রতিরোধে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ভাদুঘর এলাকায় সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদের সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য হারুনুর রশিদ, তোফাজ্জল হক, এমএ আওয়াল প্রমুখ। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিল।
