ক্যাপসন নিউজ

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:৫৪

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে তিনদিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট ২০১৯’। এবারের পর্যটন মেলায় বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিয়েছে। বাংলাদেশসহ ৭টি দেশের ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করেছে। প্রবেশ কূপণের ওপর মেলার শেষদিন শনিবার সন্ধ্যায় গ্র্যান্ড র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে