রিও অলিম্পিকে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতলেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। এর আগে বিশ্বরেকর্ড গড়ে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে সোনা জয় করেন এই ‘লৌহমানবী’।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যাথলিন ব্যাকারকে পেছনে ফেলেন হোসসু। প্রথম ল্যাপে ষষ্ঠ স্থানে থাকলেও দ্বিতীয় ল্যাপে ৫৮.৪৫ সেকেন্ডে সোনা জেতেন এই সাঁতারু।
হোসসুর পরেই থাকা ব্যাকারের সময় লাগে ৫৮.৭৫ সেকেন্ড। যুগ্মভাবে ব্রোঞ্জ জিতেছেন কানাডার কাইল মেস ও চীনের ফু ইউয়ানহুই।
রিওতে ২০০ মিটার ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও মিডলেতেও অংশ নেবেন হোসসু।
ইত্তেফাক/এএসএস
