অলিম্পিকে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখলেন রায়ান মারফি। এই বিভাগে সোনা জয় করে অলিম্পিক রেকর্ড গড়েন তিনি। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক থেকে শুরু করে টানা ষষ্ঠ আসরে সোনা জয় করল যুক্তরাষ্ট্র।
প্রথমবারের মতো অলিম্পিকে আসা ২১ বছর বয়সী মারফি সময় নেন ৫১ দশমিক ৯৭ সেকেন্ড। এটা ইতিহাসের দ্বিতীয় দ্রুততম টাইমিং। এর আগে তার স্বদেশি অ্যারন পিয়ারসল ২০০৯ সালে ৫১ দশমিক ৯৪ সেকেন্ডে বিশ্বরেকর্ড গড়েন।
চীনের শু জিয়াইয়ু ৫২.৩১ সেকেন্ড সময় নিয়ে রুপা আর যুক্তরাষ্ট্রের ডেভিড প্লামার ৫২.৪০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
ইত্তেফাক/এএসএস
