নীলফামারীতে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই নিতাই চন্দ্র রায়কে (২২) কুপিয়ে হত্যা করেছে বড় ভাই গোবিন্দ চন্দ্র রায় (৩০)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বামনিয়া গ্রামে এ ঘটে।। এ ঘটনায় বড় ভাইকে পুলিশ আটক করেছে।
এলাকাবাসী জানান, ঘটনার সময় ছোট ভাই বাড়ির পাশের ঝাড় থেকে বাঁশ কাটছিলেন। এ সময় পেছন থেকে তাকে কুপিয়ে হত্যা করে বড় ভাই গোবিন্দ্র।
ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু জানান, খবর পেয়ে বড় ভাইকে আটক ও হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
