সদর উপজেলার ফুলগাছ গ্রামে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
এরা হলো- সদর উপজেলার ফুলগাছ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ঋতু মনি (৮) ও ছেলে হৃদয় ইসলাম (৬)। ঋতু মনি স্থানীয় ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও হৃদয় স্থানীয় ব্র্যাক শিশু শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী জানান, বিদ্যালয় থেকে ফিরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় হৃদয়। এ সময় পুকুর পাড়ে থাকা বড় বোন ঋতু মনি তাকে বাঁচাতে পুকুরে নামলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
