চাতুরিপূর্ণ সংবাদ শিরোনাম রুখতে ফেসবুকের উদ্যোগ

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৭:৩৫
চাতুরিপূর্ণ শিরোনাম যুক্ত সংবাদ ফেসবুক নিজে থেকেই সরিয়ে নেবে। এজন্য ফেসবুক ব্যবহারকারীরা তাদের নিউজফিডে কী দেখবে আর দেখবে না তা নির্ণয়কারী অ্যালগরিদমে ‘ক্লিকবেইট’ শিরোনামগুলো সরিয়ে ফেলার জন্য পরিবর্তন এনেছে।
 
 প্রতিষ্ঠানটির মতে, ‘প্রবন্ধের বিষয়বস্তু বোঝার মতো তথ্য লুকিয়ে রাখে’ এমন সব শিরোনাম সরিয়ে ফেলা তাদের উদ্দেশ্য। সাধারণত ‘বিশ্বাস করবেন না কে’ বা ‘এরপর কি হবে তা’ এসব কথা ‘কিউরিওসিটি গ্যাপ’ তৈরি করে। এ ধরনের শিরোনাম ব্যবহারকারীদের আসল ঘটনার জানার জন্য ক্লিক করতে উদ্বুদ্ধ করে- আর এটাই ফেসবুক সরিয়ে ফেলতে চায়।
 
কোনো ঘটনাকে বাড়িয়ে বলা শিরোনামগুলোও ফেসবুক সরাতে চায়। ‘আপেল আসলে আপনার জন্য খারাপ?!’- খারাপ তখনই যখন আপনি প্রত্যেকদিন অতিরিক্ত খাবেন, ফেসবুক এটাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছে। ফেসবুকের এই সিদ্ধান্ত ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করে ব্যবহারকারীদের আকর্ষণ করে উন্নতি করতে পারা ওয়েবসাইটের একটি পুরো শ্রেণির জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে।
 
আর এটা প্রকাশকদের মাঝে বেড়ে চলা অসুবিধা আরও বাড়িয়ে দেবে। যদিও ফেসবুকের দৃষ্টিকোণে খবর প্রকাশকদের আর্থিক অবস্থার চেয়ে ব্যবহারকারীদের ভালো লাগা বেশি গুরুত্বপূর্ণ। বাড়িয়ে বলা, ছলনামূলক বা পুরো ঘটনা বলে না এমন শিরোনাম নিয়ে ব্যবহারকারীদের নিরাশা প্রকাশ বেড়ে গিয়েছে। যদিও সাইটগুলোর ক্লিকবেইট ফিল্টারকে ফাঁকি দেওয়ার জন্য ফেসবুকের অ্যালগরিদমকে হারাতে কতটা সময় লাগবে তা যে কেউই অনুমান করতে পারে। সিএনএন। 
 
 
ইত্তেফাক/এসএসএ