গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে ২ ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৮:১৮
গাইবান্ধায় মাছ মারতে গিয়ে মঙ্গলবার দুই ব্যক্তি মারা গেছেন।
 
তারা হলেন- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উত্তর উল্লা বাজারের বাদু শেখের ছেলে আব্দুল মিয়া (৫০) ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের আব্দুল বারি বারেকের ছেলে সৈয়দ আলী (৪৫)।
 
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোতোষ রায় জানান, আব্দুল মিয়া মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে তিনি হঠাৎ জালসহ পানিতে তলিয়ে যান। পরে প্রায় দুই ঘণ্টা পর আব্দুল মিয়ার লাশ পাওয়া যায়।
 
অপরদিকে, শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছামিউল ইসলাম জানান, সোমবার রাতে বিলে মাছ ধরতে যায়। একপর্যায়ে একটি সাপকে আঘাত করলে সেটি তার হাতে দংশন করে। অন্যরা তাকে বাড়িতে নিয়ে এসে ওঁঝা দিয়ে ঝাড় ফুকের মাধ্যমে শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করে। মঙ্গলবার সকালে তিনি মারা যান।