দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলার সুযোগ ছেড়ে দিয়েছেন গত মাসেই। কারণ ডুয়ানে অলিভার কলপ্যাক চুক্তিতে তিন বছরের জন্য খেলবেন ইয়র্কশায়ারের হয়ে। সেজন্যই কি না, এখন এই পেসার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখছেন। তিনি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে বলেন, ‘আমি মেনেই নিয়েছি যে দক্ষিণ আফ্রিকায় আমার টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তবে, আশা করি ভবিষ্যতে আমি আবার টেস্ট খেলবো। আমি তো ইংল্যান্ডের হয়ে খেলতেই পারি। জীবনে সব সময় একটা লক্ষ্য নির্ধারণ করে রাখা উচিত্। আর এখন এটাই আমার লক্ষ্য। আমি এখন প্রতিটা মৌসুমে নিজের শতভাগন দিতে চাই
