সিরাজগঞ্জে ট্রাকচাপায় এএসআই নিহত

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৩:৩৯
সিরাজগঞ্জের কাজীপাড়া উপজেলায় ট্রাকচাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম (৩০) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন।
 
বুধবার সকালে উপজেলাধীন সলংগা থানার সাতটিকরি এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
 
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নুরুল কর্মস্থলে যাচ্ছিলেন। উপজেলাধীন ওই সড়কের সলংগা থানার সাতটিকরি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

ইত্তেফাক/এএসএমইউ