সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের পাশে ভারত সমসময় থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, রমপন্থা রাষ্ট্রের শান্তি ও উন্নয়নের প্রধান বাধা। ভারত সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সকল রূপ ও এর উত্থানকে নিন্দা করে। এমন অর্থহীন সহিংসতার কোন যুক্তি হতে পারে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং তার সংগ্রামে দৃঢ়ভাবে পাশে আছে ভারত।
IMG0
সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনকে দ্বিপক্ষীয় সহযোগিতার সাম্প্রতিক উন্নয়ন সম্বন্ধে অবহিত করেন হাইকমিশনার। এসময় তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের সহযোগী। অর্থনৈতিক উন্নয়ন, সার্বভৌমত্বের উপর নির্ভরশীল রাষ্ট্রীয় ও পরিপক্ব প্রগতি, সমতা, বন্ধুত্ব, বিশ্বাস এবং দুই দেশের জনগণের সুবিধাকল্পে পারস্পরিক বোঝাপড়া, সম্মেলিত উন্নয়ন, এবং অঞ্চলের যৌথ উন্নয়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এজন্য জনগণকে সাথে নিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সহজতর এবং অবকাঠামোগত ও সংযোগ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন হাইকমিশনার।-প্রেস বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/এএসএস
