পাতানো খেলা সন্দেহে যাদের নাম

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:১৪

পাতানো খেলা সন্দেহে ৬ ফুটবলারকে তলব করবে বাফুফে। এরা হলেন- চট্টগ্রাম আবাহনীর আব্দুল মালেক নাইজেরিয়ান আওয়ালা মগালান এবং মোনায়েম খান রাজু। সাইফ স্পোর্টিংয়ের জাফর ইকবাল, ইয়াসিন আরাফাত এবং জামাল ভুইয়া। এদেরকে রবিবার সন্ধ্যায় বাফুফেতে ডাকা হলেও ইয়াসিন আরাফাত এবং জাফর ইকবাল এখন বাহারাইনে অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের সঙ্গে রয়েছেন। বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান সাবেক সচিব হুমায়ুন খালিদকে চেয়ারম্যান এবং সাবেক যুগ্মসচিব সরদার মোহাম্মদ সোয়েবকে সদস্য করে গঠিত দুই সদস্যের কমিটি বৃহস্পতিবার প্রথম  বৈঠকে বসে উল্লিখিত ফুটবলারদের তলব করার সিদ্ধান্ত নেয়।