ভোলার মনপুরায় ৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১২ হাজার ২শত টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, ভোলার মনপুরা উপজেলার উত্তর পাশের মেঘনা নদীতে আকতার মাঝির জালে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়ে। বড় আকৃতির ইলিশটি দেখার জন্য মানুষ ভিড় করে।
পরে আড়তদার মাছটি নিলামে বিক্রির ডাক দেন। পরে কোরবান আলী নামে এক ব্যক্তি মাছটি সর্বোচ্চ দাম হাকান। তিনি মাছটি ১২ হাজার ২০০ টাকা দিয়ে মাছ ক্রয় করেন।
ইত্তেফাক/ইউবি
