৩৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ০৮:৪১
 
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ৩৭ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
 
বৈরি আবহাওয়ার কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সন্ধ্যা থেকে এ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে