কমলনগরে ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ০৮:৫৭
 
নাশকতার মামলায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও ফলকন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বেলায়েত হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে হাজিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত বেলায়েত চর ফলকন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে।
 
কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর জানান, বেলায়েত নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
 
 
ইত্তেফাক/কেকে