সাতক্ষীরায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৫:২৬
সাতক্ষীরা সদর উপজেলায় এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রেছে পুলিশ। নিহত মো‌মেনা খাতুন এক‌টি ছাত্রাবা‌সে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
 
পুলিশ জানায়, বৃহস্প‌তিবার সকা‌লে স্থানীয়দের খবরে সদর উপজেলার মাগুরা বউ বাজার এলাকার আব্দুল হা‌মি‌দের বাড়ির পা‌শ থে‌কে লাশটি উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানায়, উপজেলার পাথরঘাটা গ্রামের আসাদ নামে এক যুবকের সঙ্গে মোমেনার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার আসা‌দের রু‌মে অন্য এক নারীকে দেখে আসাদের সঙ্গে মোমেনার বাক্বিতণ্ডা হয়। এ সময় আসাদ প্রকা‌শ্যে মোমেনাকে মারধর ক‌রেন। এরপর তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।  পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ