সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের তিন কর্মী রয়েছেন।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানায় ২১ জন, কলারোয়ায় ছয়জন, তালায় তিনজন, কালিগঞ্জে তিনজন, আশাশুনিতে তিনজন, শ্যামনগরে তিনজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় দুইজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
