ম্যারিল্যান্ডে অগ্নিকাণ্ডে আহত ২৫

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৫:৩৬
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। স্থানীয় অগ্নি নির্বাপক সংস্থা জানিয়েছে বুধবার মধ্যরাতে এই আগুন লাগে।  
 
একটি বিস্ফোরণের পরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই আগুনে পার্শ্ববর্তী ভবনগুলোরও ক্ষতি হয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই অগ্নি নির্বাপক কর্মীও আহত হয়েছে। দুই তিনটি ভবন মিলিয়ে কতজন আহত হয়েছে সেটি এখনো কর্তৃপক্ষ নিশ্চিত নয় বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফক্স নিউজ।   
 
ইত্তেফাক/এসএসএ