নরসিংদীর রায়পুরা উপজেলায় ভাঙচুর ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আ. কাদির জিলানী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বরকত উল্লাহ ও আসামি এনামূল হক।
বুধবার রাতে পাশ্ববর্তী উপজেলা ভৈরবের একটি এলাকায় গোপন বৈঠক চলাকালে পুলিশ তাদের আটক করে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএসএমইউ
