বেনাপোল ও শার্শায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:১২
দুই দিনের টানা বৃষ্টিতে বেনাপোলসহ শার্শা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 
 
ডুবে গেছে ফসলের মাঠসহ মাছের ঘের। গ্রামাঞ্চলের বসত বাড়িতে ঢুকে পড়েছে পানি। কয়েক হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে গেছে ।
 
শার্শা উপজেলা কৃষি ও মৎস্য  অধিদপ্তরের অফিস সুত্রে জানা যায়,  গত দুই দিনের টানা বৃষ্টিতে দেড় হাজার হেক্টর জমির ফসল এবং সাড়ে ছয় হাজার মাছের ঘের ভেসে গেছে। ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় কর্তৃপক্ষ স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে।
 

ইত্তেফাক/ইউবি