মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি : ফার্মেসি মালিককে জরিমানা

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:২০
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাসুদ রানা (৩৫) নামে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারের ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে ৬ প্রকার মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয়।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচানা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ সিড়াপ, ফেইড বোলাস, ফেটোনিন ডি এস, কোট্রিম-ভেট, ভেইট বোলাস ও ওরস্যালাইন পাওয়া যায়। এ সব ওষুধ উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 

 
ইত্তেফাক/ইউবি