চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ জনে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনায় ৪ জন প্রাণ হারায়। একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সরকার জানায়, জিবো নগরীর বোশান এলাকায় সকাল ৮টা ২৩ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ট্রাকের সঙ্গে দুটি বাস, একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। একটি গ্রামের রাস্তার দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সিনহুয়া।
ইত্তেফাক/এসএসএ
