ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় আহত রফিকুলের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২৩:৪৭
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের পূর্ব ভেড়ামারা এলাকার মৃত ইছাহক আলীর ছেলে রফিকুল ইসলাম কুল্লা সড়ক দূর্ঘটনায় আহত হয়। আহত হওয়ার ১১ দিন পর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রফিকুল ইসলাম কুল্লার মৃত্যু হয়।
জানা যায়, ভেড়ামারা শহরের পূর্ব ভেড়ামারা এলাকার মৃত ইছাহক আলীর ছেলে রফিকুল ইসলাম কুল্লা গত ৩০ শে জুলাই ভেড়ামারা হাসপাতালের সামনে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়। রফিকুল ইসলাম কুল্লাকে এলাকাবাসী উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হয়ে উঠলে সেইদিন রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রফিকুল ইসলাম কুল্লা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন ধরে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করে।
 
ইত্তেফাক / এ এন