বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে যেতে পর্যটকদের সুবিধার্থে বিআইডব্লিউটিসি পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে ঢাকা-কলকাতা ঢাকা যাত্রীবাহী জাহাজ সার্ভিস। আগামী ২৯ মার্চ শুক্রবার পাগলা মেরিএন্ডারসান ভিআইপি জেটি হতে রাত ৭টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’। জাহাজটি বরিশাল-মোংলা-সুন্দরবন-আংটিহারা-হলদিয়া নৌরুট হয়ে রবিবার আনুমানিক দুপুর ১২টায় কলকাতা বন্দরে পৌঁছবে। যাত্রীদের আংটিহারায় ইমিগ্রেশন কাস্টম সম্পন্ন করা হবে।
এ বিষয়ে তথ্যের জন্য বিআইডব্লিউটিসির বাণিজ্যিক পরিচালক এন এস এম শাহাদাত আলী, ফোন- ৯৬৩৪৯২০, মোবাইল- ০১৭১১৩৯২৫৭০, মহাব্যবস্থাপক (বাণিজ্য ও যাত্রী/প্রশাসন), শেখ মু. নাসিম, ফোন- ৯৬৩৪২৭২, মোবাইল- ০১৭১৫০১৬৭৫১, উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য ও যাত্রী) শাহ্ মোঃ খালেদ নেওয়াজ, ফোন-৯৬৬৯৪৭৮, মোবাইল- ০১৭১৫৬৩৫৩৪১, রকেট রিজার্ভেশনের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) সৈয়দ জাফর হোসেন ফোন- ৯৬৬৭৯৭৩, মোবাইল-০১৭৫৩৯৯০৮২০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি
