সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১২:২৫
মহাসড়কে সংস্কার কাজের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেইরিগেট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। শুক্রবার সকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। 
 
ঈদকে সামনে রেখে ঢাকা সড়ক বিভাগ কর্তৃপক্ষ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় বৃষ্টিতে খানা খন্দ সড়কে সংস্কার কাজ শুরু করে। এতে যানবাহনের গতি ধীর হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।
 
এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।
 
 
 
 
ই্ত্তেফাক/এমআই