জামালপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:২৩

রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জামালপুর জেলার সাংবাদিকদের সংগঠন জামালপুর সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আবু সাঈদকে সভাপতি ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার উবায়দুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আফজাল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক ফোরামের সভাপতি মোল্লা জালাল।

কমিটির সহ-সভাপতি হলেন ইত্তেফাকের মোহাম্মদ শাহযাদা, যুগ্ম সম্পাদক দীপ্তটিভির মমিনুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক বাংলানিউজের ইকরাম উদ্দৌলা, অর্থ সম্পাদক যুগান্তরের সোহেল আহসান, দফতর সম্পাদক কালের কণ্ঠের শওকত আলী পলাশ,প্রচার সম্পাদক জাগোনিউজের আরিফুল ইসলাম আরমান ও সাংস্কৃতিক সম্পাদক প্রথম আলোর সাদ্দাম হোসাইন।

এছাড়া ফোরামের ৫ সদস্যের উপদেষ্টারা হলেন- সিনিয়র সাংবাদিক হারুণ হাবীব, আহমেদ দীপু, মুজতাহিদ ফারুকী, বদিউজ্জামান এবং পল্লব মাহমুদ। -প্রেস বিজ্ঞপ্তি