চেতনা ফিরে এসেছে হাতিটির

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২০:২৭
ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা বুনো হাতিটির চেতনা ফিরেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামে একটি আমগাছে শেকল দিয়ে বাঁধা হাতিটি এখন শঙ্কামুক্ত, দাঁড়াতে পারছে।
 
জানা গেছে, হাতিটিকে দুই-তিন দিনের মধ্যে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।
 
ঢাকার বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, ২৮ জুন মঙ্গলবার কুড়িগ্রামের রৌমারীর সাহেবের আলগা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং- ১০৫২ এর কাছ দিয়ে ব্রহ্মপুত্র নদের বানের পানিতে ভেসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে চরবাগুয়ার চর নামক এলাকায় আটকা পড়ে একটি বুনো হাতি। ওইদিন সকাল সাতটার দিকে নদের বুকে কিছু একটা ভাসছে। ভারত থেকে মহিষ ভেসে এসেছে-এমন খবরে ব্যাপক উৎসাহ নিয়ে ছোট একটা নৌকায় ওই মহিষ ধরতে যায় সাহেবের আলগা চরের আনোয়ার হোসেন, বিনত মোল্লা, সিরাজুল ইসলাম ও সোনাউল্লাহ। কাছে ভিড়তে তাদের দিকে তেড়ে আসে হাতিটি।
 
ইত্তেফাক/এএসএমইউ