ফুলবাড়িতে একই রাতে ১০ গরু চুরি

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৫:৩২
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় দুই বাড়িতে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে।
 
বৃহস্পতিবার দিবাগত রাতে এসব চুরির ঘটনা ঘটে।
 
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পৌর এলাকার চকচকা কলাবাগান এলাকার মোজাম্মেল হকের বাড়ি থেকে চোরেরা তিনটি গাভী, দুটি ষাড় ও একটি বাছুর নিয়ে যায়।
 
অন্যদিকে রাত আনুমানিক একটার দিকে উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মিঠু মিয়ার বাড়ি থেকে দুইটি গাভী ও একটি বাছুর চুরি গেছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী মুঠোফোনে বলেন, ‘গরু চুরির বিষয়টি আমি শুনেছি।’