বঙ্গবন্ধু হত্যায় যারা খুশি তাদের চিহ্নিত করার দাবি

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২০:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের আগে-পরে যারা পরিকল্পনা করেছে ও মদদ দিয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
 
এমনকি যারা এই হত্যাকান্ডে খুশি হয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হোক। ষড়যন্ত্র কোথা থেকে শুরু হয়েছিলো আর কোথায় গিয়ে শেষ হলো তা তদন্ত করা জরুরি। প্রয়োজনে আলাদা কমিশন গঠন করে ১৫ আগস্ট জাতির পিতা হত্যাকাণ্ডের তদন্ত করে বিচার করা হোক।
 
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাব মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ এ সভার আয়োজন করে।
 
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতে পারতেন না, কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে। কিন্তু মানুষের মধ্যে কিছু অমানুষ থাকে, কিছু বিশ্বাস ঘাতক থাকে, মীরজাফর থাকে। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এদের এদেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
 
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহম্মদ মিজানউদ্দিন, ডা. নুজহাত চৌধুরী, সাবেক সচিব সিরাজউদ্দিন আহমেদ।