চট্টগ্রামে ৬৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৬:০৪
চট্টগ্রাম নগরীতে ছয় হাজার চার শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।  আটক মো. কায়সার (২০) কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলি বুনিয়া পাড়ার বাসিন্দা।
 
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চান্দগাঁও থানাধীন সিএন্ডবি রাস্তার মোড়ের ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে সন্দেহবশত কায়সারকে আটক করে তার দেহ ও হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যাগে এসব ইয়াবা পাওয়া যায়। এবং তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ আরো জানায়, কায়সার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রাম নগরীতে নিয়ে এসেছেন বলে জানান।
 
চান্দগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সাহা জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ