রাজধানীর বংশালে একটি পাঁচতলা ভবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
আজ শনিবার দুপুরে ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সর্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার সরকার জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ইত্তেফাক/কেকে
