ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের এক মাদরাসা ছাত্র তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো. রিয়াদ আহম্মেদ তুষার (১২) ঠাকুরপাড়া গ্রামের সরকারি চাকুরীজীবী মো. রইচউদ্দীনের ছেলে।
শনিবার স্থানীয় থানায় এ ব্যাপারে রিয়াদের বাবা সাধারণ ডায়েরি করেন। সে ফরিদপুর চর-কমলাপুর জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় খেলার উদ্দ্যেশে রিয়াদ বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাবা রইচউদ্দীন শনিবার থানায় সাধারণ ডায়েরি করেন।
থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
