চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে রবির চুক্তি

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৮:০৬
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সঙ্গে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে।  চুক্তির আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন রবির এসএমই কর্পোরেট সংযোগ ব্যবহার করবে।
 
এছাড়া অপারেটরটির বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস ও ইটারনেট সেবা উপভোগ করবে প্রতিষ্ঠানটি। চুক্তির ফলে প্রতিষ্ঠানটির সাথে রবির দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপিত হলো বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
 
চট্টগ্রাম নগর ভবনে রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন নোবেল ও সিটি করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সচিব মো. আবুল হোসেন চুক্তিটি স্বাক্ষর করেন।
 
এসময় রবি আজিয়াটা লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী, ম্যানেজার মোস্তফা আল মামুন ও আব্দুল্লাহ আল মামুন এবং সিটি করপোরেশনের পক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দিন, মেয়রের ব্যক্তিগত সচিব মো. মঞ্জুরুল ইসলাম ও আইটি কর্মকর্তা ইকবাল হাসান উপস্থিত ছিলেন।