ক্রিমিয়ায় ভূমি থেকে আকাশ ও ভূমিতে নিক্ষেপণযোগ্য সর্বাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানালো মস্কো।
রুশ গণমাধ্যম জানায়, গতমাসে এস-৪০০ ট্রাম্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রিমিয়ার জন্য আলাদা করে রাখা হয়েছিল। ৪০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো আকাশ এবং ভূমি দুই যায়গাতেই আঘাত করতে সক্ষম।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে আলাদা হয়ে রাশিয়ার সঙ্গে একীভূত হয় ক্রিমিয়া। -এএফপি
ইত্তেফাক/এমএএস
