সেমি-ফাইনালে নেইমারের ব্রাজিল

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১০:২৮
অলিম্পিক ফুটবলে আরেক ধাপ এগিয়েছে ব্রাজিল। কলম্বিয়াকে হারিয়ে রিও সেমি-ফাইনালে উঠেছে নেইমাররা।
 
বাংলাদেশ সময় রবিবার কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ২-০ গোলের জয় ছিনিয়ে নেয়। দ্বাদশ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর ৮৩তম মিনিটে লুয়ানের হাত ধরে ব্যবধান দ্বিগুণ করে অলিম্পিকের স্বাগতিকরা।
 
গ্রুপ পর্ব খেলা তিন ম্যাচে গোল পাননি নেইমার। সেরা আটের ম্যাচে এসে টুর্নামেন্টে প্রথম গোল পেলেন তিনি।