ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বারমাসিয়া এলাকায় রিপন দে (১৮) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে খুন করা হয়।
হত্যাকাণ্ডের শিকার রিপন ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামের গণেশ দে’র একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন বৈদ্যেরহাটে একটি সিএনজি টেক্সি গ্যাজের শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার রাতে বাড়ি যাওয়ার জন্য সাইকেল নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে বাড়ি না পৌঁছায় আজ রবিবার ভোরে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। বারমাসিয়া চা বাগান সড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়। তার শরীরে ছুরির আঘাত রয়েছে।
শনিবার রাতের কোন এক সময়ে তাকে খুন করা হয়েছে বলে জানান ভূজপুর থানার ওসি। তিনি বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
ইত্তেফাক/এমআই
