পুরান ঢাকার সিদ্দিকবাজারে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম রাশেদ (৫০)। শনিবার দিবাগত গভীর রাতে একটি বাড়িতে অবৈধ অস্ত্র কেনাবেচার সময় র্যাব তাকে গ্রেফতার করে।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রুহুল আমিন সরকার জানান, গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ৩টি পিস্তল, ২৩০ রাউন্ড গুলি, ৫ লাখ ৮৯ হাজার টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
