হাতিয়ার মেঘনায় কার্গোজাহাজ ডুবি

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৪:৫৮
 
নোয়াখালীর হাতিয়া উপজেলার কেরিংচরের পাশে মেঘনায় মালবাহী একটি কার্গোজাহাজ ডুবির ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দশটার দিকে ওই কার্গোটি চট্টগ্রাম যাওয়ার পথে মেঘনায় অপর একটি কার্গোর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় কার্গোর চালক ও শ্রমিকদের নদীতে থাকা মাছ ধরা ট্রলারের জেলেরা উদ্ধার করায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
 
হাতিয়া থানার ওসি মো. গোলাম ফারুক কার্গো ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্গোটি খালি ছিল। কোনো লোকজনেরও ক্ষতি হয়নি। 
 
 
 
ইত্তেফাক/কেকে