পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ রাজবাড়ীর চার উপজেলা পরিষদের (সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা, যা আজ ২২ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। সুষ্ঠু এই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রাজবাড়ী সদর:এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সফিকুল ইসলাম সফি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস (আনারস) ও বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী (দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট সফিকুল হোসেন উড়োজাহাজ, রকিবুল হাসান পিয়াল তালা ও মোহন মোল্লা টিউবওয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মীর মাহফুজা খাতুন মলি কলস ও আলেয়া বেগম হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোয়ালন্দ:এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পদে কোনো ভোট হচ্ছে না। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী চশমা, এবিএম বাতেন মাইক, আসাদুজ্জামান চৌধুরী টিয়া, গিয়াস উদ্দিন তালা-চাবি, আবুল কালাম আজাদ উড়োজাহাজ, আব্দুর রহমান টিউবওয়েল ও গোলাম মহিউদ্দিন সরদার গোলাপ ফুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ফুটবল ও নাজমা বেগম কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাংশা:এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ নৌকা ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ আনারস, ভাইস চেয়ারম্যান পদে মোস্তফা মাহমুদ হেনা মুন্সী তালা ও জালাল উদ্দিন উড়োজাহাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সফুরা খাতুন মোরগ ও রোকেয়া বেগম কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বালিয়াকান্দি:এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হাকিম সাধন মোটরসাইকেল ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আশরাফ আলী আম, ভাইস চেয়ারম্যান পদে হারুন অর রশিদ টিউবওয়েল, মনিরুজ্জামান মনির তালা ও সনজিত্ রায় চশমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম হাঁস ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
