ঢাকার সাভারে রবিবার পরিত্যক্ত অবস্থায় ব্যাগ ভর্তি ২২টি হাত বোমা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
এবিষয়ে পুলিশের কাছ থেকে জানা যায়, রবিবার সকালে সাভার খাগান বাজার এলাকায় খাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে খালি জায়গায় একটি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ব্যাগটি খুলে ২২টি হাতবোমা উদ্ধার করে। হাত বোমাগুলো ব্যাগের ভিতরে ফোম দিয়ে ঢাকা ছিলো। পরে পুলিশ হাত বোমাগুলো উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
সাভার মডেল থানা পুলিশ জানায়, নাশকতা এবং ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্যই হাত বোমাগুলো ওই স্থানে রাখা হতে পারে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাভার মডেল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খবর-বাসস
ইত্তেফাক/এসএস
