বিপিএলে চট্টগ্রাম আবাহনীর গোল উৎসব

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২১:১৩
চলতি বাংলাদেশে প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় জয় দেখল তারকা ঠাসা দল চট্টগ্রাম আবাহনী। রবিবার ময়মনসিংহের রফিকউদ্দীন ভুইয়া স্টেডিয়মে দুর্বল উত্তর বারিধারাকে পেয়ে রীতিমত গোল উৎসবে মেতে উঠলো মামুনুল বাহিনী।
 
এদিন তারা উত্তর বারিধারাকে হারিয়েছে ৬-১ গোলে। ইব্রাহিম  করেন জোড়া গোল এছাড়া জাহিদ, লিওনেল ও রায়হান একটি করে গোল করেন। উত্তর বারিধারার হয়ে একমাত্র সান্তনাসূচক গোলটি করেন সবুজ।
 
লিগের প্রথম দিকে গোলখরায় ভুগছিলো টুর্নামেন্ট। দুর্দান্ত ফুটবল উপহার দিলেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। এই ম্যাচে এসে ৭ গোল দেখলো ফুটবল প্রেমীরা। সঙ্গে ময়মনসিংহবাসী মাঠে বসে দেখল চট্টগ্রাম আবাহনীর ফুটবল নৈপুণ্য।
 
এদিন উৎসবের শুরু করেন চট্টগ্রাম আবাহনীর উইঙ্গার জাহিদ হোসেন। ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডেই প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। মো. ইব্রাহিমের এসিস্টে নিজের দ্রুততম গোলটি করেন দেশসেরা এই উইঙ্গার।
 
তবে খেলার পাঁচ মিনিটেই খালেকুজ্জামান সবুজের গোলে ফিরে আসে উত্তর বারিধারা। তবে খেলার ২৬ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে আবার এগিয়ে দেন স্ট্রাইকার লিওনেল। এরপর আক্রমণের ধার আরও বাড়ায় মামুনুলরা।
IMG0
খেলার ৪৩ মিনিটে ইব্রাহিম গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। প্রথমার্ধের যোগ করা সময়ে আবার গোল করেন ইব্রাহিম।
 
বিরতি থেকে ফিরে যথারীতি চলতে থাকে চট্টগ্রাম আবাহনীর দাপট। খেলার ৮৬ মিনিটে শাকিল দলের হয়ে পঞ্চম গোল করেন। আর অতিরিক্ত সময়ে গোল করে বারিধারার কফিনে শেষ পেরেকটি ঠুকেন রায়হান। খেলা শেষে ৬-১ এর বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। 
 
দৈনিক ইত্তেফাক/এমএইচ