নিজেকে ফিট রাখতে যা করেন ফেলপস

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৮:৪৭
নিজের গড়া রেকর্ডই ভাঙছেন বারবার। ২৩টি অলিম্পিক স্বর্ণ জিতে নিজেকে নিয়ে গেছেন অতিমানবীয় পর্যায়ে। সর্বকালের সেরা এই অলিম্পিয়ান কিভাবে নিজেকে তৈরি করেছেন। দেখুন দুই হাজার বছরের পুরনো রেকর্ড ভাঙা অলিম্পিক কিংবদন্তী প্রতিদিনের খাদ্যাভাস ও শরীর চর্চা।
প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা শরীর চর্চা করেন ফেলপস। আর সাঁতার কাটেন সপ্তাহে আনুমানিক ৫০ মাইল পর্যন্ত। তবে তার এই পরিশ্রম করার রশদ যোগাচ্ছে নিয়মিত খ্যাদ্যাভ্যাস। যেখানে একজন মানুষ দৈনিক গড়ে ২৫০০ কিলোক্যালোরির সমপরিমান খাদ্যগ্রহণ করতে পারে সেখানে এই জলদানব গ্রহণ করেন ১২ হাজার ৫০০ কিলোক্যালোরি।
 
সকালের নাস্তা:( ৩৩৫০ কিলোক্যালোরি)
 
১. বড় এক পাত্র পোরিজের সঙ্গে ব্লুবেরি-৫০০ কিলোক্যালোরি 
২. তিনটুকরো চিনি মেশানো ফ্রেঞ্চ টোস্ট-৬৫০ কিলোক্যালোরি
৩. তিনটি বড় চকলেট চিপ প্যানকেক-৬০০ কিলোক্যালোরি
৪. ৫টি ওমলেট-৬০০ কিলোক্যালোরি
৫. তিনটি গ্রিল্ড চিজ ও ফাইড এগ স্যান্ডুইচ-১০০০ কিলোক্যালোরি
৬. ২কাপ কফি
মধ্যাহ্ন ভোজ: (২৫০০ কিলোক্যালোরি)
 
১. ২টি বড় হ্যাম বার্গার ও অতিরিক্ত মেয়োনেজ দিয়ে চিজ স্যান্ডুইচ- ১০০০ কিলোক্যালোরি
২. টমোটো সস দিয়ে এক পাউন্ড পাস্তা-১৫০০ কিলোক্যালোরি।
রাতের খাবার: (৫৩৪০ কিলোক্যালোরি)
 
১. ১৬ ইঞ্চি সাইজের একটি পেপরিন পিজা-৩৮৪০ কিলোক্যালোরি
২. টমোটো সস দিয়ে এক পাউন্ড পাস্তা-১৫০০ কিলোক্যালোরি।
 
দৈনিক ইত্তেফাক/এমএইচ